রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

পুরান ঢাকার কিছু বিখ্যাত আর জনপ্রিয় খাবারের দোকানের তালিকা

৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানেই সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। অনেকেই হয় তো জানেই না,পুরান ঢাকার কোন কোন খাবার না খেলেই মিস!তাদের জন্য আজকের এই ব্লগ লিখা।
পুরান ঢাকার বিখ্যাত আর জনপ্রিয় খাবারের দোকানের তালিকা : 
  1. বেচারাম দেউড়িতে হাজী ইমাম এর বিরিয়ানি।
  2. বেচারাম দেউরীতে অবস্থিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও। (প্রতি মাসের ৫ তারিখ আস্ত মোরগের কাচ্চি)।
  3. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি, গ্লাসি, মোরগ পোলাও।
  4. নারিন্দার ঝুনু বিরিয়ানি।
  5. নারিন্দার সফর বিরিয়ানি।
  6. নারিন্দায় সৌরভ এর মাঠা আর ছানা।
  7. নারিন্দায় অবস্থিত রাসেল হোটেলের নাশতা।
  8. নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের ব্রেন ফ্রাই আর অনেক ধরনের ভর্তা।
  9. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন।
  10. লালবাগ রয়্যালের কাচ্চি, জাফরান-বাদামের শরবত, চিকেন টিক্কা আর সেরা লাবান, কাশ্মীরী নান।
  11. লালবাগের পাক-পাঞ্জাতন এর মজার তেহারি।
  12. লালবাগ মোড় এর মীরা মিয়ার চিকেন ফ্রাই আর গরুর শিক। 
  13. লালবাগ চৌরাস্তার খেতাপুরি।
  14. মতিঝিলের ঘরোয়া হোটেল ও হীরাঝিলের ভূনা খিচুড়ি।
  15. মতিঝিল শাপলা চত্বর হিরাঝিলের চা। 
  16. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেকুশ, চিংড়ি ,ফালুদা।
  17. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি। 
  18. নাজিরা বাজারের হাজি বিরিয়ানি এর উল্টা দিকের হানিফের বিরিয়ানি।
  19. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার। 
  20. নাজিরা বাজারের মিয়াজী বিরিয়ানি।
  21. নাজিরা বাজারের ডালরুটি ।
  22. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ি, কাটারী পোলাও। 
  23. হোসেনী দালান রোডের রাতের বেলার পরোটা আর কলিজা ভাজি।
  24. চানখার মামুন হোটেলের স্পেশাল কাচ্চি।(প্রতি মাসের ১ম শুক্রবার)।
  25. ঠাটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা।
  26. ঠাটারী বাজারের গ্রিন সুইটস এর আমিত্তি, জিলাপি।
  27. ঠাটারী বাজারের অমূল্য সুইটস এর পরোটা-ভাজি।
  28. ঠাটারী বাজারের বটতলার কাবাব।
  29. রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার পোলাও,বিরিয়ানি।
  30. সুত্রাপুর বাজারের রহিম মিয়ার খাসির বিরিয়ানি।
  31. গেন্ডারিয়ার আল্লাহ্‌র দানের বিরিয়ানি আর রহমানিয়া এর কাবাব।
  32. গেন্ডারিয়ার সোনা মিয়ার দই। 
  33. গেন্ডারিয়া ভাটিখানার হাসেম বাঙ্গালির ডালপুরি।
  34. তাতিবাজারের কাশ্মীর এর কাচ্চি। 
  35. কলতাবাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংস আর পরাটা।
  36. ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা।
  37. দয়াগঞ্জের সিটি বিরিয়ানি ও কাচ্চি।
  38. আরমানিটোলা তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি।
  39. সিদ্দিক বাজারের মাজাহার সুইটস।
  40. সুত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি।
  41. আবুল হাসনাত রোডের কলকাতা কাচ্চি ঘর।
  42. আবুল হাসনাত রোডের দয়াল সুইটস এর মিষ্টি। 
  43. রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি আর চকবাজারের নুরানী শরবত। 
  44. রায়সাহেব বাজারের আল ইসলামের মোরগ পোলাও, চিকেন টিক্কা।
  45. রায়সাহেব বাজারে কাফে ইউসুফের নান ও চিকেন টিক্কা।
  46. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেকুশ, চিংড়ি ,ফালুদা।
  47. নবাবপুর আরজু হোটেল এর মোরগ পোলাও, নাশতা আর কাচ্চি।
  48. বাংলাবাজারের বিখ্যাত কাফে কর্নার এর কাকলেট ও চপ।
  49. বাংলাবাজারের বিখ্যাত চৌরঙ্গী হোটেলের পরাটা, ডাল ।
  50. নবাব পুরের মরণ চাঁদ মিষ্টির দোকানের ভাজি-পরোটা, মিষ্টি ও টক দই।
  51. লক্ষীবাজার এর মাসহুর সুইটমিট এর লুচি, ভাজি আর ডাল। 
  52. লক্ষীবাজার পাতলাখান লেনের লুচি-ভাজি।
  53. দয়াগঞ্জ এর ঢাকা কাবাব।
  54. টিপু সুলতান রোডে অবস্থিত হোটেল খান এর টাকি মাছের পুরি। 
  55. ওয়াইজ ঘাটের নানা রেঁস্তোরা।

শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ভুতুড়ে সেলফি

অতি স্বাভাবিক একটা সেলফি। এক নারীর পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন এক পুরুষ। পরে এটি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই তুলকালাম কাণ্ড। কারণ ছবিতে নারী ও পুরুষের পেছনের জানালার কাঁচে পড়া প্রতিচ্ছবিতে ভৌতিক একটা বিষয় নজরে এসেছে।
পেছনের কাঁচের প্রতিচ্ছবিতে নারী ও পুরুষের পেছনের অংশ দেখতে পাওয়ার কথা। পুরুষটির ক্ষেত্রে পেছনের অংশই দেখা যায়। তবে প্রতিফলিত অংশে নারীটিকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। সাধারণভাবে এমনটি কোনোভাবেই হওয়ার কথা নয়।
বিষয়টিকে কেউ কেউ ভুতুড়ে বলে মনে করছেন। তবে প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা একে ফটোশপের কারসাজি বলে দাবি করছে। আর ছবি সম্পাদনার কাজটি যথেষ্ট নিখুঁত হওয়ায় অনেকেই একে ভুতুড়ে কাণ্ড বলে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন।
ভুতুড়ে অথবা ফটোশপের কারসাজি, যাই হোক না কেন সামাজিক যোগাযোগ মা
ধ্যমে ওই সেলফি তুলকালাম কাণ্ড বাধিয়েছে। এটি প্রথমে পোস্ট করা হয় নাইনগ্যাগ নামক ওয়েবসাইটে। পরে খুদে বার্তা আদান-প্রদানের মাধ্যম টুইটারে পোস্ট করার পর এতে ১৮ হাজার বার রিটুইট হয়েছে। আর আলোচিত সেলফিতে লাইক পড়েছে ১০ হাজারের অধিক।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩

ফেসবুক এর সব লেখা লিখুন এখন উল্টো করে

ফেসবুক এ আমরা অনেকে অনেক কিছু নতুন করার চেষ্টা করি। আজ আমি আপনাদের এমনই নতুন কিছু দেখাব। এখন চাইলেই আপনি যে কোন ওয়ার্ড উল্টো লিখতে পারবেন।এরজন্য আপনাকে একটা কাজ করতে হবে।তা হলো,এই ওয়েবসাইট এ যান www.fliptext.org

তারপর ফাস্ট দুইটা বক্স দেখবেন।প্রথম বক্স এ আপনার যা দরকার তা লিখুন,তারপর ফ্লিপ টেক্সট নামের জায়গাতে ক্লিক করলেই পেজ একবার লোড নিবে তারপর নিচের বক্স থেকে জাস্ট কপি পেস্ট করুন যেখানে খুশি।